প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 6:27 am || প্রকাশের তারিখ: September 29, 2020, 6:43 pm
মৌলভীবাজার সংবাদদাতা।।মৌলভীবাজার শহর থেকে ৭শত ৬০পিছ ইয়াবাসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।
সোমবার (২৮সেপ্টেম্বর) রাত ৯:১৫ পৌরসভাধীন উত্তর কলিমাবাদ ইলিয়াস ভবন হতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী হলেন, মুরাদ আলী মিলন (৩৫), পিতাঃ মৃত মাসুক মিয়া, মাতা- রোকেয়া বেগম, সাং- ১৬৯/১, উত্তর কলিমাবাদ, ইলিয়াস ভবন, থানা ও জেলা - মৌলভীবাজার।
মৌলভীবাজার গোয়েন্দা পুলিশ ইনচার্জ বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় অভিযান চালিয়ে ৭৬০ পিচ ইয়াবাসহ মিলনকে হাতেনাতে আটক করা হয়। তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইতেছে।