আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 6:27 am || প্রকাশের তারিখ: September 29, 2020, 7:03 pm
এমসি কলেজের ঘটনায় ৫ দিনের রিমান্ডে আরো ৩ জন
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণ মামলার আসামি মুহিবুর রহমান রনি, রাজন ও আইনুলকে ৫ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

সকালে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে মহানগর হাকিম আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজও আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।এর আগে, সোমবার আসামি সাইফুর, অর্জুন ও রবিউলকে ৫ দিনের রিমান্ড দেন আদালত।এদিকে মামলার আরেক আসামি মাহফুজকে রাতে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে এ মামলায় ৭ জন গ্রেপ্তার হলো। এখনো পলাতক দুই আসামি।

শুক্রবার রাত ১০টার দিকে সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৯ জনকে আসামি করে মামলা করা হয়।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম