আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 6:27 am || প্রকাশের তারিখ: September 29, 2020, 7:19 pm
গ্রীনলাইনের বাসচাপায় পা হারানো রাসেলের ক্ষতিপূরণের রায় বৃহস্পতিবার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।রাজধানীতে গ্রীনলাইনের বাসচাপায় পা হারানো রাসেলের ক্ষতিপূরণের রায় পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করা হয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
২০১৮ সালের চৌঠা এপ্রিল ঢাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের কাছে গ্রীনলাইন পরিবহণের বাসচাপায় হাঁটুর নিচ থেকে এক পা হারান ২৬ বছরের রাসেল সরকার। বাসচালকের সঙ্গে বাগবিতণ্ডার জেরে তার পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেয়া হয়।

রাসেল সরকারের জন্য ক্ষতিপূরণের অর্থ হিসেবে ৪০ লাখ টাকা নির্ধারণ করে হাইকোর্ট।গ্রীনলাইন কর্তৃপক্ষের দাবি, রাসেলের চিকিৎসার জন্য সাড়ে তিন লাখ টাকা ও দুই কিস্তিতে ১০ লাখ টাকা রাসেলকে দেয়া হয়েছে ।

আমাদেরবাংলাদেশ/আরাফাত

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম