আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 8:28 am || প্রকাশের তারিখ: September 30, 2020, 4:31 pm
সারাদেশে নারী-শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার প্রতিবাদে নারীমুক্তি কেন্দ্রের সমাবেশ ও মিছিল
গাইবান্ধা সংবাদদাতা।।সারাদেশে নারী-শিশু নির্যাতন ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গাইবান্ধায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আয়োজনে শহরের ডিবি রোডে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । এসময় বক্তব্য রাখেন ,বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন ,অর্থ সম্পাদক হালিমা খাতুন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগঠক শামীম আরা মিনা এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগঠক ওয়ারেস মন্ডল রাঙ্গাসহ ছাত্রছাত্রীরা।বক্তরা বলেন, দিনের পর দিন নারী শিশু নির্যাতন, ধর্ষণ বেড়েই চলছে বিচারহীনতার সংস্কৃতি এর জন্য অনেকাংশে দায়ী।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম