আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 5:30 am || প্রকাশের তারিখ: September 30, 2020, 5:18 pm
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়বে কিনা সে বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

বুধবার দুপুরে অনলাইন মিটিংয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন সচিব মাহবুব।শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এসময় যুক্ত ছিলেন।

মাহবুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বৃহস্পতিবার মধ্যে একটা সিদ্ধান্ত হবে, এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে।এদিকে শিক্ষার প্রকল্পগুলোতে অনলাইনে পাঠদান জোরদার করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনার সময় ছাড়াও কোচিংয়ের বিকল্প হিসেবে টিভির পাঠদানকে গুরুত্ব দেয়ার সিদ্ধান্ত সরকারের।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বলেন, শিক্ষার যত নতুন প্রকল্প হবে আর বিদ্যমান যত প্রকল্প নবায়ন হবে সবকিছুতে অনলাইনে পাঠদানের বিষয়টির জোরদারের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম