প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 11:00 pm || প্রকাশের তারিখ: August 31, 2019, 2:35 pm
যশোর প্রতিনিধিঃ ৪ হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (৩১ আগষ্ট) সকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সিলেট জেলার বিশ্বনাথ থানার পূর্ব চান্দিরকাপন এলাকার ড্রাইভার সোরফান মিয়ার ছেলে কামাল মিয়া। একই এলাকার কামাল মিয়ার স্ত্রী সেলিনা বেগম। জেলার কোতয়ালী থানার টালিখোলা মাদ্রাসা পাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে শহিদুল ইসলাম।জেলা গোয়েন্দা শাখা, অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক ব্যবসায়ী যশোর কোতয়ালী মডেল থানাধীন পালবাড়ী মোড়স্থ সিঙ্গার শোরুমের সামনে অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ৪ চার হাজার পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং একটি ছাই রংয়ের ভ্যানিটি ব্যাগসহ তাদেরকে আটক করা হয়। এ বিষয়ে কোতয়ালী থানায় এএসআই (নিঃ)/ হাসান জাহিদ বাদী হয়ে এজাহার দায়ের করেছেন বলে তিনি জানান।