আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 4:20 am || প্রকাশের তারিখ: October 1, 2020, 6:35 pm
৩০০ কোটি টাকা আত্মসাৎ, ৫৫ মামলার আসামি নাসিম গ্রেপ্তার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।রিয়েল এস্টেট ব্যবসার নামে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে অন্যের জমি দখল ও বিভিন্নজনের কাছ থেকে প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নাসিমের বিরুদ্ধে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রূপনগর আবাসিক এলাকা ও চিড়িয়াখানা রোডে নাসিম রিয়েল এস্টেটের অফিসে যৌথ অভিযান চালায় র‌্যাব ও পুলিশ। এ সময় ইমাম হোসেন নাসিম ও তার স্ত্রী হালিমা আক্তার সালমাকেও গ্রেপ্তার করা হয়।অভিযানে বিদেশি অস্ত্র, মদ, জাল টাকা ও চেকবই উদ্ধার হয়েছে।

র‌্যাব জানায়, নাসিমের বিরুদ্ধে রিয়েল এস্টেট ব্যবসার নামে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে অন্যের জমি দখল ও বিভিন্নজনের কাছ থেকে প্রায় ৩০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।নাসিম ও তার স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও প্রতারণার ৪টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম