আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ১, ২০২০, ৯:৪৩ অপরাহ্ণ
রাজবাড়ীতে নেতার দখলে থাকা অবৈধ সম্পত্তি উদ্ধার
সৈয়দ মেহেদী হাসান রাজবাড়ী। প্রায় একযুগ অবৈধ দখলে থাকা রাজবাড়ী পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফির দোকান ঘর মিতালী ফার্নিচার আদালতের নির্দেশে ভেঙে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর থানা পুলিশকে সঙ্গে নিয়ে দোকান উচ্ছেদ পরিচালনা করেন, নাজির শ্যামল কুমার রায় রাজবাড়ী জজ কোর্ট।

জানা যায়, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শ‌ফিকুল হো‌সেন শ‌ফি তার বো‌নের জ‌মি অবৈধ দখল ক‌রে ফা‌র্নিচা‌রের ব্যবসা কর‌ে আসছিল। তার ভাগ্নে মোঃ মাসুদুর রহমান জ‌মি ভোগ দখলের স্বার্থে মা‌য়ের ওয়া‌রিশ সূ‌ত্রে ১০ শতাংশ জ‌মি অবৈধ দখলমুক্ত করার জন্য ২০০৮ সালে রাজবাড়ী জজ কোর্টে একটি মামলা দায়ের করেন
বিজ্ঞ আদালত মাসুদের পক্ষে রায় দেন। পরে উচ্চ আদালতে এই রায়ের আপিল করেন শফিকুল ইসলাম।

উচ্চ আদালত নিম্ন আদালতের রায় বহাল রাখেন। এর প্রেক্ষিতে আজ দুপুরে আদালত অবৈধ দখলে থাকা শফিকুলের মিতালী ফার্নিচার দোকানটি ভেঙে দিয়ে লাল নিশানা উড়িয়ে দেয়।

এ ব্যাপারে শফিকুল ইসলামের স্ত্রী জেলা মহিলা লীগের যুগ্ন সম্পাদক হাসিনা পারভীন বলেন, যারা উচ্ছেদ করতে এসেছে তারা অবশ্যই আদালতের নির্দেশে এসেছে। কিন্তু দুঃখের বিষয় উচ্ছেদের আগে আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি।

পরে মামলার বাদী মোঃ মাসুদুর রহমান বলেন, প্রায় একযুগ পর আমার মায়ের ওয়ারিশভুক্ত জমি আমরা বুঝে পেয়েছি। এজন্য আমরা আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম