আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 18, 2026, 5:24 am || প্রকাশের তারিখ: August 31, 2019, 2:40 pm
প্রথম ছবিতেই অন্তরঙ্গ দৃশ্যে মিস ইন্ডিয়া!
বিনোদন ডেস্কঃ দিল্লির মেয়ে অদিতি আরিয়া। ২০১৫ সালে জিতেছিলেন মিস ইন্ডিয়ার খেতাব। এরপর বেশ কিছু পণ্যের বিজ্ঞাপনে কাজ করে প্রশংসিত হয়েছেন। হেঁটেছেন বড় বড় র‌্যাম্পের মঞ্চেও। তবে এবার অদিতির অভিষেক হতে যাচ্ছে বলিউডে।

রনবীর সিং ও দীপিকা পাডুকোন অভিনীত নতুন ছবি ‘৮৩’ তে কাজ করতে যাচ্ছেন তিনি। এটি পরিচালনা করছেন কবির খান। সম্প্রতি লন্ডনে এর শুটিং শুরু হয়েছে। এ ছবিটি ভারতীয় স্পোর্টস জগতের একটি সত্য ঘটনার ওপর নির্মিত হচ্ছে।

আর ছবিতে অদিতি অভিনয় করবেন ভারতের সাবেক ক্রিকেটার মহিন্দর অমরনাথের স্ত্রীর চরিত্রে। শুধু তাই নয়, পুরো ছবিতেই খোলামেলা রূপে অভিনয় করবেন তিনি। প্রথম ছবিতেই তাকে একটি যৌন দৃশ্যেও দেখা যাবে।

সম্প্রতি বিষয়টি খোদ একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন অদিতি। আর বিষয়টি নিয়ে বেশ উত্তেজিত এ সুন্দরী।

অদিতি বলেন, আমার অভিনীত প্রথম ছবিটিই ভারতের স্পোর্টস ইতিহাসের একটি অধ্যায়কে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে। এটা আমার জন্য বড় পাওয়া। ছবিতে সুপারহট অদিতিকে আবিস্কার করবেন দর্শক। তাই অপেক্ষায় থাকুন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম