আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 3:18 am || প্রকাশের তারিখ: October 1, 2020, 11:47 pm
যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন সাকিব আল হাসান
শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় সাকিব ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। জানা গেছে আজ রাতেই যুক্তরাষ্ট্রে ফিরছেন তিনি।

আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। এজন্য বিকেএসপিতে অনুশীলনও শুরু করেছিলেন তিনি। কিন্তু শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় সাকিব ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। এরআগে প্রায় সাত মাস যুক্তরাষ্ট্রে থাকার পর গত ২ সেপ্টেম্বর দেশে আসেন সাকিব।

গত অক্টোবরে জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় এক বছরের জন্য সকল ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। নিষেধাজ্ঞায় এ থাকা ক্রিকেটার মাঠে ফিরতে পারবেন আগামী ২৯ অক্টোবর।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম