আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 2, 2026, 9:02 pm || প্রকাশের তারিখ: September 2, 2019, 3:26 pm
আশুলিয়া থানার এসআই মনিরুজ্জামান পিপিএম আবারও ঢাকা জেলার শ্রেষ্ঠ দুই পুরস্কারে ভূষিত হলেন
ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ দুই পুরষ্কারে ভূষিত হয়েছেন আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ মনিরুজ্জামান মোল্লা পিপিএম। গত জুলাই মাসে চাঞ্চল্যকর দস্যুতা, অপহরনসহ একাধিক ক্লুলেস মামলার রহস্য উদঘাটন এবং জেলায় সর্বোচ্চ পরিমাণ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে মোট দুই ক্যাটাগরিতে তাকে শ্রেষ্ঠ দুই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স হলে অনুষ্ঠিত মাসিক অপরাধ ও পুরষ্কার বিতরণী সভায় সেরা কর্মকর্তা হিসেবে তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)) শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম মহোদয়।

ঢাকা জেলা পুলিশের আয়োজনে দিনব্যাপি এক হাজার পুলিশ সদস্যের মাদক বিরোধী অভিযান, চুরি-ডাকাতি-ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানসহ বিভিন্ন গঠনমূলক কাজের স্বীকৃতি ও বিচার বিশ্লেষন করে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সেরা পুলিশ কর্মকর্তাদের নির্বাচিত করে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে এসময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুম আহাম্মেদ ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার নাসিম রনি, সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু,

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার পিপিএম সহ ঢাকা জেলার বিভিন্ন থানায় কর্মরত একাধিক পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আশুলিয়া থানার এসআই মোঃ মনিরুজ্জামান মোল্লা তার অসীম সাহসিকতা,

বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য পেয়েছেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম), সাহসিকতা পদক। ২০১৫ সালের ২৯ জুন আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে কয়েক কোটি টাকা মূল্যের কোকেনসহ দুইজনকে আটক করে সবার নজরে আসেন ঢাকা জেলা পুলিশের এই উপ-পরিদর্শক।

তারপর একের পর এক চাঞ্চল্যকর মামলার রহস্যের জট খুলতে থাকেন তিনি। ১৯৭৮ সালে গোপালগঞ্জের কাশিয়ানি থানার বড়বাহির গ্রামের ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহন করেন মোঃ মনিরুজ্জামান মোল্লা। তিনি দেশকে ভালোবেসে ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। দুই কন্যা সন্তানের জনক পুলিশের এই চৌকস কর্মকর্তা।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম