আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 11:06 pm || প্রকাশের তারিখ: September 2, 2019, 6:13 pm
ধামসোনা ইউপি চেয়ারম্যান নলীরপাড় খাল পুনরুদ্ধার শুরু করলেন
আশুলিয়ায় প্রভাবশালীদের দখলে থেকে বেশ কিছু খাল প্রবাহ রুদ্ধ হয়ে বিলীন হয়ে গেছে বা যাচ্ছে। এগুলির ভিতরে নলীরপাড় খাল অন্যতম। আশাব্যঞ্জক ব্যাপার হলো, সাভারের আশুলিয়ায় প্রভাবশালীদের দখলে থাকা এই সরকারী খালটি স্বনির্ভর ধামসোনা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামের উদ্যোগে উদ্ধারের কাজ শুরু হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) আশুলিয়ার ডেন্ডাবর পূর্বপাড়া এলাকায় দখলে থাকা নলীরপাড় খালটির উদ্ধার কাজের তদারকি করেন তিনি। এব্যাপারে ধামসোনা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিখ্যাত এই নলীরপাড় খালটি প্রভাবশালী মহল ঘরবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে।

এর ফলে ওই এলাকাতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে সাধারণ মানুষের অবর্ণনীয় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াতো। এজন্য সাভার উপজেলা প্রশাসনের সহযোগিতায় জরিপ করে খালের মুল অবস্থান নির্ণয়ের মাধ্যমে ভেকু দিয়ে খাল পাড়ের সকল অবৈধ স্থাপনা ভেঙ্গে খালটি উদ্ধার করার কাজ শুরু করেছি।

গণমাধ্যমকে এসময় তিনি আরও জানান, স্বনির্ভর ধামসোনা ইউনিয়নে দখলকৃত অন্যান্য খালগুলিও পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে। এদিকে, খালটি উদ্ধারের সময় স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এই উচ্ছেদ অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম