আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ৬, ২০২০, ১০:৩৫ অপরাহ্ণ
নুরুজ্জামান বিশ্বাসের এমপি শপথ কাল
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। পাবনা-৪ আসন উপনির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থী মো. নুরুজ্জামান বিশ্বাস এমপি হিসেবে আগামীকাল বুধবার (৭ অক্টোবার) শপথ নেবেন।

দুপুরে সংসদে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

জাতীয় সংসদের পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘোরিয়া) উপনির্বাচন ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস নৌকা প্রতীকে দুই লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব পেয়েছেন পাঁচ হাজার ৫৭৬ ভোট।

এছাড়া লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম খোকন পেয়েছেন তিন হাজার ৭৪ ভোট। দুই উপজেলায় মোট ভোটার ছিল তিন লাখ ৮১ হাজার ১১২ জন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম