আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 1, 2026, 3:23 pm || প্রকাশের তারিখ: October 7, 2020, 9:46 pm
নবীগঞ্জে বিদ্যুৎপৃষ্টে নির্মান শ্রমিকের মৃত্যু 
নবীগঞ্জ সংবাদদাতা।। নবীগঞ্জ শহরতলী আনমুনো গ্রামে সাদিক মিয়ার ৩ তলা নির্মাণাধীন বিল্ডিংয়ে কাজরত অবস্থায় বিদ্যুৎপিষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে এই মৃত্যুর ঘটনাটি ঘটে।

জানা যায়,বিদ্যুৎপিষ্ট হয়ে সদর ইউনিয়নের সৈইতপুর গ্রামের আব্দুস সাঈদ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।কাজরত অবস্থায় অন্যান্য শ্রমিকরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আব্দুস সাঈদের মৃত্যুতে পরিবার ও পরিজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম