আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 17, 2026, 12:16 am || প্রকাশের তারিখ: October 7, 2020, 10:16 pm
বেনাপোলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
বেনাপোল প্রতিনিধি।। যশোরের বেনাপোল কাগজপুকুর গ্রামে নয়ন (২) নামে এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

বুধবার (৭ ই অক্টোবর) দুপুর ১ টার সময় এঘটনা ঘটে। শিশুটি কাগজপুকুর গ্রামের বাবলুর রহমানের ছেলে নয়ন। স্থানীয় এক কিশোর কলে হাত পা ধুতে গেলে কলের পানির গর্তে শিশু নয়নকে পানিতে ভাসতে দেখে।

কিশোর চিৎকার করে মানুষকে ডাকতে থাকে এলাকা বাসি এসে শিশু নয়নকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় রজনী ক্লিনিকে নিয়ে যায় ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দেন পরে শিশু নয়নকে

শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।শিশুটির মৃত্যুর খবরে কাগজপুকুর গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া বিরাজ করছে। মৃত শিশুর পরিবার থেকে জানানো হয় কাগজপুকুর ইবতেদায়ী মাদ্রাসার মাঠে জানাজা শেষে কাগজপুকুর কবরস্থানে দাফন সম্পুর্ন করা হবে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম