আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 1:03 am || প্রকাশের তারিখ: October 8, 2020, 6:17 pm
কাউখালীতে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
কাউখালী প্রতিনিধি।। পিরোজপুরের কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শেষে বুধবার সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মিঞা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, সাধারন সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, কৃষি অফিসার আলী আজীম শরীফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, পিরোজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায়। আলোচনা শেষে ২২ জন কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম