প্রিন্ট এর তারিখ: August 2, 2026, 9:09 am || প্রকাশের তারিখ: October 8, 2020, 9:39 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ধর্ষকের রাজনৈতিক বা অন্যকোনও পরিচয় নেই। ধর্ষণকারীকে ধর্ষকই বলতে হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ধষর্ণবিরোধী মানববন্ধনে এসব কথা বলেন শিক্ষকরা।
এ সময় তারা অভিযোগ করেন, ধর্ষকরা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পাচ্ছে। ধর্ষণ নিয়ে রাজনীতি না করারও আহবান জানানা তারা।
আইন সংস্কার করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান তারা। শিক্ষকরা বলেন, রাষ্ট্রকে ধর্ম নিরপেক্ষ হলেই হবে না, লিঙ্গ নিরপেক্ষও হতে হবে।
ধর্ষণ বেড়ে যাওয়ার জন্য সমাজেরও দায় আছে উল্লেখ করে সমাজের সর্বোস্তরে পরিবর্তন দরকার বলেও মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।