আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 30, 2026, 1:03 am || প্রকাশের তারিখ: October 8, 2020, 9:44 pm
কাতার বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফা প্রেসিডেন্ট
আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনাভাইরাস (কোভিড-১৯) সংকটের ভেতরেও থেমে নেই কাতারের ২০২২ বিশ্বকাপের প্রস্তুতি। বসে নেই ফিফাও।

বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বুধবার পরিদর্শন করেছেন কাতারের নতুন নির্মিত আল বাইত স্টেডিয়াম। এই স্টেডিয়ামের দর্শক ধারন ক্ষমতা ৬০ হাজার।

আরবদের ঐতিহ্যবাহী তাবুর আদলে করা হয়েছে এর নকশা। নির্মাণকাজ একেবারে শেষ পর্যায়ে। আল বাইত স্টেডিয়ামেই ২০২২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচসহ গ্রুপ পর্বের বেশ কয়েকটা খেলা আয়োজিত হবে এই মাঠে।

একটা কোরে কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল ম্যাচও হবে এখানে। সব মিলিয়ে আট ভেন্যুতে হবে আগামী বিশ্বকাপ যার মধ্যে তিনটি পুরোপুরি প্রস্তুত।

আল বাইয়াত স্টেডিয়াম পরিদর্শন শেষে ফিফা প্রেসিডেন্ট জানিয়েছেন, এই মাঠ স্থানীয় আবহের সাথে দেবে ফুটবলের সত্যিকারের স্বাদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম