আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 11:47 pm || প্রকাশের তারিখ: October 8, 2020, 11:19 pm
কেশবপুর পল্লীতে অন্তস্বত্তা গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক
কেশবপুর(যশোর)সংবাদদাতা।। যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের পাঁচবাকাবর্শী গ্রামে স্বামীর হাতে ৩ মাসের অন্তস্বত্তা গৃহবধু খুন হয়েছে। অভিযুক্ত স্বামী সাইফুল ইসলামকে কেশবপুর থানা পুলিশ আটক করেছে ।

জানা গেছে, উপজেলার পাঁচবাকাবর্শী গ্রামের সাইফুল ইসলাম ওরয়ে মনা (২৭) এর সাথে তার স্ত্রী বৃষ্টি খাতুন (২০) এর সাথে প্রায়ই সাংসারিক কলহ লেগে থাকতো। তার জের ধরে বুধবার রাত আনুমানিক রাত ১২ টার সময় সাইফুল ইসলাম ওরয়ে মনা তার ৩ মাসের অন্তস্বত্তা স্ত্রী বৃষ্টি খাতুনকে নিজ বাড়ি ধারালো দা দিয়ে পাঁচবাকাবর্শী গ্রামের নিজ বাড়িতে গলাকেটে হত্যা করে। পুলিশ ঘাতক স্বামী সাইফুল ইসলাম ওরয়ে মনাকে গ্রেফতার করেছে।

এব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, গৃহবধূ বৃষ্টি খাতুনকে হত্যার অভিযোগে তার স্বামী সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম