আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 11:31 pm || প্রকাশের তারিখ: October 9, 2020, 2:31 pm
রাণীশংকৈলে পরিত্যক্ত অবস্থায় ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার
হুমায়ুন কবির,রাণীশংকৈল,ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পৌরশহর এলাকা থেকে গত ৮ আগস্ট

বৃহস্পতিবার রাত ৯:৪০ মিনিটে পরিত্যক্ত অবস্থায় ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা সুত্রমতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের মাদক অভিযানকারী একটি দল পৌরসভার কলেজপাড়া বন্দর নাবিল কোচ কাউন্টারের সামনে ফাঁকা জায়গা হইতে একটি স্কুল ব্যাগের ভিতর ২৪ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জিডিমূলে উদ্ধারকৃত ফেন্সিডিল জেলা কোটে প্রেরণ করা হবে বলে তদন্তকারী কর্মকর্তা এস আই খাজিমউদ্দিন জানান। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম