আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 11:47 pm || প্রকাশের তারিখ: October 10, 2020, 12:13 am
জয়পুরহাটে জামায়াতের আমীরসহ আটক ৪
জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটে নাশকতার পরিকল্পনা ও সরকার বিরোধী বৈঠক চলাকালে আমদই ইউনিয়ন জামায়াতের আমীরসহ  ৪ জনকে আটক করা হয়েছে।

গত ৮ অক্টোবর রাত ০৯:৩০ ঘটিকায় নাশকতার পরিকল্পনা ও সরকার বিরোধী বৈঠক চলাকালে জেলা এনএসআই জয়পুরহাটের তথ্যের ভিত্তিতে জেলা ডিবি ও সদর থানা পুলিশের সহযোগিতায় জয়পুরহাট জেলার সদর উপজেলাধীন আমদই ইউনিয়নের জামায়াতের আমীর সুলতান হোসেন ও আরও ৩ সদস্যকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই, কয়েকটি মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহরিয়ার খান জানান, ইতিপূর্বে আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় নাশকতা, অগ্নিসংযোগ, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম