আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৮:৫০ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ১০, ২০২০, ১২:২১ পূর্বাহ্ণ
পিরোজপুরে ধর্ষণের প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
পিরোজপুর সংবাদদাতা।। সারাদেশে চলমান নারী নির্যাতন, ধর্ষণ এর প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড কার্যকর এর দাবীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শখা।

আজ শুক্রবার জুমান নামায শেষে পিরোজপুর কেন্দ্রিয় মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মার্কেটের সামনে পথসভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শখার সভাপতি মাওলানা ইয়াহইয়া, ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা শখার সাধারণ সম্পাদক মো: মনির হোসাইন, ইশা ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি জাবের হোসেন।

এসময় বক্তারা বলেন সারাদেশে চলমান নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করতে হবে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম