আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: জুন ১৬, ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ণ || প্রকাশের তারিখ: অক্টোবর ১০, ২০২০, ১:৪৯ অপরাহ্ণ
আরব এগ্রো ফুড কোম্পানির টাকা নিয়ে অফিস সহকারীর পলায়ন!
নিজস্ব প্রতিবেদক।। আরব এগ্রো ফুড এন্ড বেভারেজ লিমিটেডের প্রায় ৪লাখ ৯০হাজার টাকা নিয়ে আত্মগোপন করেছেন অফিস সহকারী কামাল।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) এ পলায়নের ঘটনা ঘটে।

জানা গেছে, আরব এগ্রো ফার্মে কর্মরত কর্মচারী মো.কামাল হোসেন, পিতাঃ ইউনুস মাতব্বর সাং সরকারের চর ৯নং অংশ, থানা শিবচর, জেলা মাদারীপুর। গত ০৮ অক্টোবর বিকেলে অফিসের ৪লাখ ৯০হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ বিষয় আরব এগ্রো ফুড এন্ড বেভারেজ লিমিটেডের সিইও ওয়ালিদ ইসলাম নাঈম রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (৪১১) করেন।

আরব এগ্রো ফুড এন্ড বেভারেজ লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার ওয়ালিদ ইসলাম নাঈম জানান, বনশ্রী সি ব্লকে অবস্থিত আরব এগ্রো ফুড এন্ড বেভারেজ লিমিটেডে কর্মরত কর্মচারী কামাল হোসেনকে ডাচ বাংলা ব্যাংক থেকে ৪লাখ ৯০হাজার টাকা উত্তোলনের জন্য পাঠানো হলে তিনি সেই টাকা ব্যাংক থেকে উত্তোলন করে আর ফিরে আসেননি। অনেকবার চেষ্টা করেও কামালের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সিইও ওয়ালিদ ইসলাম নাঈম দাবি করেন, উক্ত ঘটনার সাথে তার সহযোগী হিসাবে কামালের মামা সুরুজ মনি নামের একজনের যোগসাজশ রয়েছে। ঘটনার প্রেক্ষিতে আমরা রামপুরা থানায় সাধারণ ডায়েরি করেছি। এ ছাড়া এ ঘটনায় রামপুরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম