আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 10:40 pm || প্রকাশের তারিখ: October 10, 2020, 10:33 pm
রহনপুর বণিক সমিতির সাবেক সভাপতির মেয়ের ইন্তেকাল
গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।। রহনপুর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি আফতাব হোসেন লালনের মেয়ে আসমাউল হুসনা (৩২) শুক্রবার সন্ধ্যায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।

মরহুমের জানাজার নামাজ শনিবার সকাল ১১টায় রহনপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ জিয়াউর রহমান, গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র তারেক আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহূ, রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আল সুফি আল আনসারী, রহনপুর রাবেয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী সহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম