আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 10:58 pm || প্রকাশের তারিখ: October 11, 2020, 6:33 pm
গাইবান্ধার সাদুল্লাপুরে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে
ওবাইদুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধি।।নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল যখন সারা দেশ এমন সময় গাইবান্ধার সাদুল্লাপুরে ৪ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিয়ে বাড়িতে গান শুনতে গিয়ে ৪ বছর বয়সী এই শিশুকন্যাকে ধর্ষণ চেষ্টা চালিয়েছে প্রতিবেশি শাওন নামে এক কিশোর।

এ ঘটনায় শিশুটির মা থানায় বাদি হয়ে মামলা দায়ের করলে অভিযান চালিয়ে অভিযুক্ত শাওনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, গতকাল দুপুরে উপজেলার ছোট গয়েশপুর গ্রামে একটি বিয়ে বাড়ির আনুষ্ঠানিকতা চলছিল।

এ সময় সেখানে শিশু-কিশোরদের সাউন্ডবক্সে গান শুনতে দেখে ওই শিশুটি সেখানে যায়। এ সময় প্রতিবেশি শাওন প্রধান শিশুটিকে ফুসলিয়ে তার বাড়ি নিয়ে ধর্ষণ চেষ্টা করে। পরে শিশুটির কান্নাকাটি করলে ধরা পড়ার ভয়ে ঘর থেকে চলে যায় শাওন। এর পরে বাড়িতে এসে শিশুটি অসুস্থতাবোধ করায় তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন।

পরে শিশুটির মায়ের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শাওনকে গ্রেফতার করে পুলিশ। শাওন প্রধান জেলার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামের তাজুল প্রধানের ছেলে। শাওন প্রধান জেলার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ছোট গয়েশপুর গ্রামের তাজুল প্রধানের ছেলে। মামলা গ্রেফতারে বিসয়টি নিশ্চিত করেছেন,সাদুল্লাপুর থানা, ভারপ্রাপ্ত কর্মকতা, মাসুদ রানা।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম