প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 9:27 pm || প্রকাশের তারিখ: October 11, 2020, 7:24 pm
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।। চাঁপাইনবাবগঞ্জর গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর ধর্ষণ বিরোধী র্যালী ও মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জাগ্রত তরুণ সংগঠনর উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।
রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ গেট থেকে বের হওয়ায় র্যালীটি রহনপুর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা প্রেস ক্লাবের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুরশেদুল হাসান সাগর, সদস্য সচিব আজিজুল হক, প্রচার সম্পাদক ফজলে এলাহী,আজীম আলী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সহ অন্য সদস্যরা।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম