আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 10:02 pm || প্রকাশের তারিখ: October 11, 2020, 8:32 pm
বিস্কুটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ চেষ্টা,থানায় মামলা
ঝিনাইদহ সংবাদদাতা।।ঝিনাইদহের শৈলকুপায় বিস্কুটের লোভ দেখিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে নয়ন ইসলাম (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে।

ঘটনাটিশনিবার সন্ধ্যায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহড়া গ্রামে। এঘটনায় শৈলকুপায় থানায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে।শিশুটির মা বেলি খাতুন জানান, শনিবার সন্ধ্যায় বিস্কিটের লোভ দেখিয়ে লম্পট নয়ন শিশুটিকে তার রুমে ডেকে নেয়। শিশুটির চিৎকারে তার মা ছুটে গিয়ে বাজে অবস্থায় লম্পটকে দেখতে পাই।পরে শিশুটিকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এ ঘটনায় লম্পট ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে পালিয়েছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণ চেষ্টায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম