আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 9:28 pm || প্রকাশের তারিখ: October 11, 2020, 8:34 pm
সুনামগঞ্জে ট্রাকর চাপায় নিহত ১
সুনামগঞ্জ সংবাদদাতা।।সুনামগঞ্জের পৌর শহরের সিলেট- সুনামগঞ্জ সড়কের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সংলগ্ন পশ্চিম হাজীপাড়া মোড়ে ট্রাকের চাপায় রনি মিয়া (২৩ নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে।

নিহত রনি মিয়া সুনামগঞ্জ পৌরসভার সুলতানপুর এলাকার মো. গুলেনুরের ছেলে। এ ঘটনাটি ঘটেছে রবিবার বিকেল সাড়ে ৩ টায় সিলেট- সুনামগঞ্জ সড়কের হাজীপাড়া মোড়ে । পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি মল্লিকপুর এলাকা থেকে পৌর শহরে ঢুকার পথে বিপরীতমুখী একটি লেগুনা গাড়ি শহর থেকে বের হওয়ার পথে মোটর সাইকেলটি দুটি গাড়ির ভেতরে ঢুকে পড়ায় ট্রাকটি ঐ মোটর সাইকেলটিকে চাপা দিলে এসময় মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা শহরের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ সদর থানার ওসি মো. সহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করছেন।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম