আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 10:04 pm || প্রকাশের তারিখ: October 11, 2020, 8:46 pm
এবার এনজিও কর্মীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ,ভ্যানচালক আটক
বাগেরহাট সংবাদদাতা।।বাগেরহাটের ফকিরহাটে ২৫ বছর বয়সী এক এনজিও কর্মীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামুন (২৭) নামের এক ভ্যান চালককে আটক করেছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে ফকিরহাটের জারিয়া মাইট কুমড়া এলাকায় অভিযান চালিয়ে মামুনকে আটক করা হয়। এসময় মামুনের কাছ থেকে ভিডিও ধারণ করা একটি মুঠোফোন জব্দ করে পুলিশ। এর আগে সকালে চারজনের বিরুদ্ধে গণধর্ষণ ও ভিডিও ধারণের কথা উল্লেখ করে থানায় অভিযোগ করেন ওই নারী। অভিযুক্তরা হলেন, জারিয়া মাইট কুমড়া এলাকার রাজমিস্ত্রি ফিরোজ (২৮), দিনমজুর মুসা (২৬), ভ্যানচালক রাজু (২৯) এবং মামুন (২৭)।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, এনজিও কর্মীর অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ভ্যান চালক মামুনকে আটক করেছি। মামুনের কাছ থেকে সংশ্লিষ্ট ভিডিও কনটেন্টসহ একটি মুঠোফোন জব্দ করেছি। অন্যান্য অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।পুলিশ সুপার আরও বলেন, ওই নারী যে বাড়িতে ভাড়া থাকতেন, তার রুমের পাশে এক ছেলে শিক্ষার্থী ভাড়া থাকতেন।

অভিযুক্ত ওই চার ব্যক্তি শনিবার (১০ অক্টোবর) গভীর রাতে ওই নারীর ঘরে প্রবেশ করে। ছেলে শিক্ষার্থীর সাথে ওই নারীর অনৈতিক সম্পর্ক রয়েছে বলে ব্লাকমেইল করার চেষ্টা করেন। এক পর্যায়ে তারা ওই নারীকে ধর্ষণ করে। এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম