প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 9:28 pm || প্রকাশের তারিখ: October 11, 2020, 9:40 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল থেকে গৃহবধূ ধর্ষণ মামলায় অভিযুক্ত কাজল ও মামুন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানিয়েছে, সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের এক গৃহবধূর স্বামী একটি মামলায় হাজতে ছিলেন। তার স্বামীর জন্য আইনি সহায়তা নিতে জেলা শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এ সময় তাকে সহযোগিতা করতে কাজল ও মামুন নামের দুই ব্যক্তি এগিয়ে আসে।ওই গৃহবধূ কাজল ও মামুন দুজনকে সাথে নিয়ে আইনজীবীর কাছে আসার সময় জোর পূর্বক তাকে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় মামলা হলে পুলিশ আজ রবিবার তাদের গ্রেপ্তার করে পুলিশ।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলার সত্যতা নিশ্চিত করে বলেন মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে।
আমাদেরবাংলাদেশ/আরাফাত