আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 9:28 pm || প্রকাশের তারিখ: October 11, 2020, 9:43 pm
করোনায়া ভাষা সৈনিক ও কিংবদন্তি সার্জন মির্জা মাজহারুলের মৃত্যু
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও উপমহাদেশের বয়োজ্যেষ্ঠ এবং কিংবদন্তি সার্জন ডা. মির্জা মাজহারুল ইসলাম।

করোনা আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। ৯৬ বছর বয়সে মারা গেলেন উপমহাদেশের কিংবদন্তি সার্জন ও একুশে পদকপ্রাপ্ত এ ভাষা সৈনিক।মির্জা মাজহারুল ঢাকজা মেডিক্যাল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি সোসাইটি অব সার্জন অব বাংলাদেশের (এসওএসবি) সভাপতির দায়িত্বে ছিলেন।

ভাষা আন্দোলনে বিশেষ অবদান রাখার জন্য ২০১৮ সালে তাঁকে একুশে পদকে ভূষিত করা হয়। মির্জা মাজহারুল ইসলাম টাঙ্গাইলের কালিহাতীতে ১৯২৭ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম