আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 8:16 pm || প্রকাশের তারিখ: October 12, 2020, 12:56 pm
গোমস্তাপুর আলীনগর থেকে ফেনসিডিলসহ ১ যুবক গ্রেপ্তার
আব্দুল বাসির গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।। জেলা গোয়েন্দা শাখা, ডিবি পুলিশের অভিযানে ১১ অক্টোবর রোববার রাত সোয়া ৯ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর এলাকা থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে

গ্রেপ্তারকৃত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার মৃত আজকারুল ইসলামের ছেলে মো. হিম্মত আলী (২০)।

জেলা গোয়েন্দা শাখা, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার ৭০ বোতল ফেনসিডিলসহ হিম্মতকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অনুপ কুমার সরকার, এসআই মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স গোমস্তাপুরের আলীনগর থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে হিম্মতকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। - কপোত নবী।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম