আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 17, 2026, 9:58 pm || প্রকাশের তারিখ: September 3, 2019, 5:56 pm
ঢাকা জেলার নব-নিযুক্ত পুলিশ সুপার খুলনার কৃতি সন্তান মারুফ হোসেন
নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে নিযুক্ত হলেন খুলনার কৃতি সন্তান মোঃ মারুফ হোসেন সরদার। সোমবার (২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত রয়েছেন।

এর আগে, গত ১৮ আগস্ট ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার) পিপিএম পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়ে গেলে পদটি খালি হয়ে যায়। এর ঠিক দুই সপ্তাহের মাথায় মারুফ হোসেন সরদারকে এ পদে দায়িত্ব দেওয়া হলো। প্রসঙ্গত, মোঃ মারুফ হোসেন সরদার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের মোবারক আলী সরদারের ছেলে। তিনি ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এ সি জি বি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯০ সালে প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

পরে দৌলতপুর সরকারী ব্রজলাল কলেজ থেকে ১৯৯২ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিভাগে সম্মান ও একই বিষয়ে স্নাতোকোত্তর ডিগ্রী অর্জন করেন। ব্যক্তিগত জীবনে মারুফ হোসেন সরদার দুই কন্যা সন্তানের জনক।২১তম বিসিএস (পুলিশ) বিভাগে সম্মিলিত মেধা তালিকায় তিনি তৃতীয় স্থান অর্জন করেন।

চাকরী জীবনে তিনি সিলেট, সিরাজগঞ্জ, ডিএমপির লালবাগ জোন, পল্টন জোন, সচিবালয়, ডিসি মিডিয়াসহ গুরুত্বপূর্ণ অঞ্চলে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। ২০১৩ সালে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে রমনা বিভাগের ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব পালন এবং পরে জাতিসংঘ শান্তি মিশনে দক্ষিন সুদানে দায়িত্ব পালন করেন।

সবশেষ রমনা বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব পালন কালে তাকে ঢাকা জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হলো। সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার হিসেবে ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) সেবা পুরস্কার এবং ২০১৭ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) সেবা পদক অর্জন করেন তিনি।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম