আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 8:15 pm || প্রকাশের তারিখ: October 12, 2020, 2:26 pm
টাঙ্গাইলে বালুভর্তি ট্রাক সেতু ভেঙে নদীতে
মনির হোসেন বিশেষ প্রতিনিধি।। টাঙ্গাইল-বাসাইল সড়কের লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত বেইলি সেতু ভেঙে একটি ট্রাকের একাংশ নদীতে পড়ে গেছে। এতে করে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত সেতুটিতে বালুভর্তি ট্রাকের ভিতর এক হেলপার আটকা পড়েছেন বলে জানা গেছে।

রবিবার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উদ্ধার কাজ চালাচ্ছে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

স্থানীয়রা জানান, বালুভর্তি একটি ট্রাক টাঙ্গাইল থেকে বাসাইলের দিক যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি লাঙ্গুলিয়া বেইলি সেতুর ওপর দিয়ে পাড় হওয়ার সময় এর একাংশ দেবে যায়। এ সময় ট্রাকটির একাংশ নদীতে পড়ে যায়। চালক ওই ট্রাকটি থেকে নিরাপদে নেমে যেতে পারলেও হেলপার আটকা পড়ে।

খবর পেয়ে বাসাইল ও টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। এ ব্যাপারে বাসাইল থানার ওসি হারুনুর রশিদ বলেন, ঘটনাস্থলে উৎসুক জনতা সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় একজন হেলপার আটকা পড়েছেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারে কাজ করে যাচ্ছে।

আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম