আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 8:16 pm || প্রকাশের তারিখ: October 12, 2020, 5:04 pm
সুনামগঞ্জে সীমান্তে ভারতীয় মদসহ ১ জন আটক
সুনামগঞ্জ সংবাদদাতা।।সুনামগঞ্জে সীমান্তে ১১ বোতল ভারতীয় মদসহ মোঃ মকবুল হোসেন (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা।

আটককৃত মাদক ব্যবসায়ী মকবুল হোসেন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বারবান্দা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। বিজিবি সূত্রে জানাযায়, সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি মাটিরাবন বিওপি'র নায়েক মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে একটি নিয়মিত বিজিবির টহল দল ১১ অক্টোবর রবিবার রাত ৯ টার সময় সীমান্ত পিলার ১১৯০/৮-এস এর এলাকার ধর্মপাশা উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের লক্ষীপুর বিল নামক স্থান থেকে ১১ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী মোঃ মকবুল হোসেন আটক করে বিজিবি ।

এর সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক মো: মাকসুদুল আলম বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মধ্যনগনর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম