আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 8:16 pm || প্রকাশের তারিখ: October 12, 2020, 5:25 pm
গলাচিপায় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা।।“বাংলার মেহনতি মানুষ এক হও, দুনিয়ার মজদুর এক হও”- এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ৫১তম জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে দলীয় নেতৃবৃন্দ কেক কাটেন। এর আগে দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. ইব্রাহিম দফাদারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মো. হারুন-অর-রশিদ, প্রচার সম্পাদক আজিজুর রহমান বাবলু ভুঁইইয়া, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ফরিদ আহসান কচিন, উপজেলা ছাত্র লীগের সভাপতি শরীফ আহম্মেদ আসিফ, সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. আবু সালেহ্ মুসল্লি, সাধারণ সম্পাদক মো. শাকিল মোশারেফ প্রমুখ।

অপর দিকে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে মো. আল-আমিন প্যাদার নেতৃত্বে পৌর শহরে আরও একটি শ্রমিক লীগের র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

 
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম