আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 8:16 pm || প্রকাশের তারিখ: October 12, 2020, 5:28 pm
জয়পুরহাটে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে পর্নোগ্রাফী আইনে মামলায় এক যুবক গ্রেপ্তার
জয়পুরহাট সংবাদদাতা।।গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণের অভিযোগে পর্নোগ্রাফী আইনে মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ।

জয়পুরহাট জেলা সদরের সবুজ নগর এলাকায় বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে মোবাইল ফোনে এক গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে পর্নোগ্রাফী আইনে মামলা দায়ের করা হলে ১১ অক্টোবর রবিবার রাতে শহরের আমতলী এলাকা থেকে পাঁচুরচক সোনারপাড়া মহল্লার আবেদ আলীর ছেলে সোহেল রানা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

জয়পুরহাট সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল রানা বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে মোবাইল ফোনে গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দিলে গৃহবধূ বিষয়টি তার স্বামীকে জানিয়ে লম্পট সোহেলকে বাসায় আসতে বলে।

গৃহবধুর কথামত বাসায় আসলে তার স্বামী সোহেল রানাকে আটিয়ে রেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।পরে গৃহবধুর স্বামী বাদী হয়ে সোহেল রানাকে আসামি করে জয়পুরহাট সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন।এ বিষয়ে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি অতি জঘন্যতম অপরাধ।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য উৎঘাটন করা হবে।উল্লেখ্য সোহেল রানা নামের ওই যুবক ইতিপূর্বে এ ধরনের আরও ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম