আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 8:16 pm || প্রকাশের তারিখ: October 12, 2020, 7:31 pm
ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড’আইনের সঠিক প্রয়োগ দরকার
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী।

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সুপ্রিমকোর্টের দু'জন আইনজীবী ও মানবাধিকার কর্মী। তবে তারা মনে করেন, মৃত্যুদণ্ডের সাজা করলেই ধর্ষণ কমে আসবে না। এজন্য প্রয়োজন আইনের সঠিক প্রয়োগ।

সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বলেন, 'ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডাদেশ করা হলেও এটা আগের মামলাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সত্যিকার অর্থে প্রায় ৯০ শতাংশ ধর্ষণের শিকার বা ভুক্তভোগী নারীরা আদালত বা থানার শরণাপন্ন হননা।

তিনি আরও বলেন, 'মৃত্যু বা হত্যা কোনো মামলা বা সমস্যার সুরাহা করতে পারে না এজন্য আইনের সঠিক প্রয়োগ দরকার।আইনজীবী ও মানবাধিকার কর্মী ফওজিয়া করিম ফিরোজ বলেন,'ঝুলে থাকা মামলাগুলো যদি দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি হয় তাহলেই আমি বলবো বিচার ব্যবস্থার উন্নতি হয়েছে।

দ্রুত মামলা নিষ্পত্তি হলে বিচার ব্যবস্থা নিয়ে জনগণের মধ্যে কোনো সংশয় থাকবে না।এ মানবাধিকার কর্মী আরও বলেন, শাস্তির ধরন বাড়ালেই চলবে না। এর সঙ্গে আরও আনুষাঙ্গিক যে বিষয়গুলো রয়েছে, যেমন সঠিক সময়ে তদন্ত করা, সঠিকভাবে সাক্ষী উপস্থাপন করতে হবে।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম