প্রিন্ট এর তারিখ: September 16, 2026, 9:23 pm || প্রকাশের তারিখ: October 12, 2020, 7:49 pm
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।বাগেরহাটে এনজিওকর্মীকে দল বেঁধে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামুন নামের এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে মামুন। পুলিশ জানায়, শনিবার রাতে ঘরে ঢুকে ওই নারীকে দলবদ্ধ ধর্ষণ করে জারিয়া মাইট কুমড়া এলাকার ফিরোজ, মুসা, রাজু ও মামুন।এ ঘটনার ভিডিও ধারণও করে তারা। পরদিন চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও ভিডিও ধারণের কথা উল্লেখ করে ফকিরহাট থানায় অভিযোগ করলে ধর্ষকদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
আমাদেরবাংলাদেশ/আরাফাত