আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 6:59 pm || প্রকাশের তারিখ: October 13, 2020, 12:18 am
শিবগঞ্জে ভারতীয় জাল রুপিসহ ১জন গ্রেপ্তার
আব্দুল বাশির,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি।। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পুকুরিয়া পেট্রোল পাম্পের সামনে থেকে ১২ অক্টোবর সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে পুলিশের অভিযানে ২১ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় জাল রুপিসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কাঠগড় এলাকার গোলাম নবীর ছেলে আব্দুল বাসিদ (২৮)।

এ ঘটনায় দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেসব্রিফিং করেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশ জানতে পারে শিবগঞ্জের পুকুরিয়া এলাকায় এক চোরাকারবারি অবস্থান করছে।

খবর পাবার পর, এসপি এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স দ্রুত ঐ এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে ২১ লাখ ৩০ হাজার টাকার ভারতীয় জাল রুপিসহ বাসিদকে গ্রেপ্তার করে।

আসামী বাসিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালনোটের কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম