আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 6:59 pm || প্রকাশের তারিখ: October 13, 2020, 12:34 am
কেশবপুরে বিশ্ব কন্যাশিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি।। যশোরের কেশবপুরে পরিত্রাণের উপজেলা প্রকল্প অফিসে ওয়াই মুভস প্রকল্পের আয়োজনে বিশ্ব কন্যাশিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও বাল্য বিবাহ রোধ নিয়ে নাটক অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর উপজেলা এনসিটিএফ এর সভাপতি পিয়া দাসের সভাপতিত্বে এবং ভলেন্টিয়ার মিনা দাশ ও কেশবপুর ওয়াই মুভস প্রকল্পের প্রজেক্ট অফিসার তারেক হাসান রকির পরিচালনায় রবিবার দিনব্যাপী উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউপি চেয়্যারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রূপালী রানী ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম