আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 6:59 pm || প্রকাশের তারিখ: October 13, 2020, 11:34 am
গোমস্তাপুরে চোলাইমদসহ ডালিম ও সুনিল গ্রেপ্তার
আব্দুল বাসির গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।। র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯৩ লিটার চোলাইমদসহ ২জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সকাল ৭ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভাধীন এলাকার মুক্তাশা হলপাড়ার উৎসব কমিউনিটি সেন্টারের সামনে অভিযানটি চালানো হয়।

আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পুরাতন বাজারের মৃত মোগলের ছেলে আলমগীর হোসেন ওরফে ডালিম (৩৮) ও একই উপজেলার মুক্তাশাহল পাড়ার মৃত কালীপদ দাসের ছেলে শ্রী সুনিল দাস (৩৬)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডালিম ও সুনিল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম