আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 6:59 pm || প্রকাশের তারিখ: October 13, 2020, 2:54 pm
গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা
আব্দুর বাশির,গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ।। প্রতিনিধিঃ "দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন" এই বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সভা‌কক্ষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজার আয়োজনে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা দুর্যোগও বজ্রপাত কমাতে বেশি বেশি করে বৃক্ষ ও তাল গাছ রোপন করুন,দুর্যোগের ঝুঁকি কমাতে দুর্যোগ প্রশমিত সর্তকতা অবলম্বন করুন এইসব বিষয়ে বক্তব্য রাখেন।

আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, কৃষি অফিসার মাসুদ রানা, মুক্তিযোদ্ধা আখতার হোসেন কচি।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম