প্রিন্ট এর তারিখ: July 30, 2026, 7:10 am || প্রকাশের তারিখ: September 4, 2019, 10:49 am
আমাদেরবাংলাদেশ ডেস্কঃ ফেঞ্চুগঞ্জে জালালাবাদ এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মল্লিকপুর এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটির পেছনের বগির চাকা লাইনচ্যুত হয়।
মাইজগাঁও রেলওয়ে স্টেশন ক্লার্ক জহর লাল দাস জানান, খবর পেয়ে সিলেট রেলওয়ে স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে। রেল লাইন বন্ধ থাকায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত ট্রেন মাইজগাঁও স্টেশনে আটকা পড়েছে।