আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: July 23, 2026, 2:51 am || প্রকাশের তারিখ: October 13, 2020, 5:46 pm
মুক্তিযুদ্ধ মঞ্চ,চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক নির্বাচিত জননেতা ডাঃ প্রিন্স সেন
বান্দরবান সাংবাদদাতা।। বান্দরবান জন সাধারণের প্রিয় নেতা গরীব দুঃখী মেহনতী মানুষের পরমবন্ধু বান্দরবান পৌরবাসীর প্রিয় জনদরদী নেতা ডা: প্রিন্স সেন মহোদয়কে মুক্তিযুদ্ধ মঞ্চ চট্টগ্রাম বিভাগের ১১ জেলার প্রধান সমন্বনয়ক নির্বাচিত করেছেন।

এর আগে তিনি সভাপতি মুক্তিযুদ্ধ মঞ্চ বান্দরবান জেলার দায়িত্ব ছিলেন এবং যা চলমান। কর্মদক্ষতায় পারদর্শী ও সাংগঠনিক যোগ্যতার কারনে তাকে এ পদ দেয়া হয় বলে জানা যায়।
এছাড়াও তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ/সভাপতি চট্টগ্রাম বিভাগ.বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ ও সভাপতি চট্টগ্রাম বিভাগ বঙ্গবন্ধু মানব কল্যাণ পরিষদ, আহবায়ক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ,বান্দরবান জেলার দায়িত্ব পালন করছেন।

তিনি সকলের কাছে দোয়া ও আশির্বাদ চেয়েছেন। ডাঃ প্রিন্স সেন সাংবাদিকের সাথে একান্ত সাক্ষাতকারে জানান, আমি দীর্ঘ রাজনৈতিক জীবনে নিজেকে জনকল্যাণমুলক কাজের সাথে সম্পৃক্ত রাখতে চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও রাখবো।

তিনি বলেন, আমাকে উক্ত পদে পদায়ন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযুদ্ধ মঞ্চ এর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং প্রিয় নেতা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এমপি মহোদয়কে মুজিবীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এবং তিনি সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম