আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 6:59 pm || প্রকাশের তারিখ: October 13, 2020, 7:23 pm
ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড: শার্শা ছাত্রলীগের আনন্দ র‌্যালি
আসাদুর রহমান শার্শা প্রতিনিধি।। ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ডের বিধান রাখায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ র‌্যালি করেছে শার্শা উপজেলা ছাত্রলীগ।

মঙ্গলবার বিকাল ৪ টায় সময় শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার নেতৃত্বে নাভারন বাজারে এ আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান করে মন্ত্রিসভায় সংশোধিত “নারী ও শিশু নির্যাতন দমন আইন -২০২০” এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক,

দেশরনন্ত জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ও উক্ত সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শার্শা উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আনন্দ র‌্যালি শেষে পথসভায় বক্তব্য রাখেন শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদারসহ বিভিন্ন ইউনিয়ানের যুবলীগ এবং ছাত্রলীগের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

 

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম