আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 6:59 pm || প্রকাশের তারিখ: October 13, 2020, 7:40 pm
ঝালকাঠি নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা আবু জাফরের রোগমুক্তি কামনায় দোয়ানুষ্ঠান
আব্দুর রহমান বিশেষ প্রতিনিধি।। ঝালকাঠি মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২০: ঝালকাঠি নাগরিক ফোরামের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফরের রোগমুক্তি কামনায় দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার ১৩ অক্টোবর বিকাল ৪টায় ঝালকাঠি নাগরিক ফোরামের আয়োজনে সংগঠনের সহ-সভাপতি এসএম মিজানুর রহমানের সভাপতিত্বে শহরের দেশবাংলা ফাউন্ডেশনের হলরুমে দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি নাগরিক ফোরামের সহ-সভাপতি দীপু লাল দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা: জহিরুল ইসলাম বাদল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জেলা সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু, নাগরিক ফোরাম নেতা প্রভাষক অমরেশ রায় চৌধুরী, বশির আহম্মেদ খলিফা, এইচএম গিয়াস উদ্দিন নাসিমা আক্তার, মুক্তা বেগম, শাকিল রনি, রানা মৃধা, সাংবাদিক রুহুল আমিন রুবেল, এইচএম মিজানুর, নজরুল ইসলাম ও উজ্জ্বল রহমান প্রমূখ।

সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফরের রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করেন নাগরিক ফোরামের সহ-সভাপতি কবি এমএ মুসা।

উল্লেখ্য, সাংবাদিক ও সংগঠক আহমেদ আবু জাফর গত ৪ অক্টোবর থেকে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন রয়েছেন।

আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম