প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 5:47 pm || প্রকাশের তারিখ: October 13, 2020, 8:47 pm
কলাপাড়া সংবাদদাতা।।কলাপাড়া কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় আকস্মিক বজ্রপাতে সবুজ হাওলাদার (৪৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
এ সময় শহিদুল ও আফজাল তালুকদার নামে আরও দুই জেলে আহত হয়। মঙ্গলবার ভোররাতে ধুলাসর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবজ ধুলাসার ইউনিয়নের নয়াকাটা এলাকার তৈয়ব হাওলাদারের ছেলে। বোডের মালিক বেল্লাল জানান, গতকাল সন্ধ্যায় সাতজন জেলসহ তার ট্রলারটি বঙ্গোপসাগরের মালইর ট্যাক এলাকায় মাছ শিকারে যায়। ভোররাতের হঠাৎ ব্রজপাতে জেলে সবুজ নিহত।
আহতদের উদ্ধার করে সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।