আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: October 31, 2026, 3:56 am || প্রকাশের তারিখ: October 13, 2020, 9:00 pm
পরিকল্পনামন্ত্রী করোনায় আক্রান্ত, সিএমএইচে ভর্তি আছেন !
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তার শারীরিক তেমন কোনো সমস্যা নেই। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসেংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান এ তথ্য জানান।তিনি জানান, মন্ত্রী শরীরে জ্বর অনুভব করায় করোনা পরীক্ষা করা হয়। সোমবার রাত ১২টা দিকে তার ফল পজিটিভ আসে। আজ মঙ্গলবার দুপুরে তাকে সিএমএইচে ভর্তি করানো হয়েছে। তার রোগ মুক্তির জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এছাড়া পরিকল্পনা কমিশনের সচিব পদমর্যাদার আর্থ সামাজিক বিভাগের সদস্য আবুল কালাম আজাদও করোনায় আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান।প্রসঙ্গত, গত মার্চ মাসে দেশে বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ৩০ জনের বেশি মন্ত্রী-এমপি এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগ সুস্থ হয়েছেন। কয়েকজন মারাও গেছেন।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর সোমবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৫৫ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৯ হাজার ৭৩৮ জনে।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম