আমাদের বাংলাদেশ
✉️ dailyamaderbd24@gmail.com f https://facebook.com/Dailyamaderbangladesh
প্রিন্ট এর তারিখ: June 29, 2026, 5:47 pm || প্রকাশের তারিখ: October 13, 2020, 9:14 pm
চুয়াডাঙ্গায় বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ
আমাদেরবাংলাদেশ ডেস্ক।।চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৯ম শ্রেনীর এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকার চিহ্নিত এক বখাটের বিরুদ্ধে।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার নওদাবন্ডবিল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে, আলমডাঙ্গা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ওই স্কুলছাত্রী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানায়, সোমবার রাত ১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় ৯ম শ্রেণীর ওই ছাত্রী। এসময় সুযোগ বুঝে তাকে তুলে নিয়ে যায় এলাকার চিহ্নিত বখাটে কামরুজ্জামান। বাড়ি থেকে বেশ কিছু দূরে পরিত্যক্ত স্থানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে ওই ছাত্রীকে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর পিতা বাদি হয়ে কামরুজ্জামানকে আসামি করে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

আমাদেরবাংলাদেশ/আরাফাত
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ, মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২154- ০১৩১৮-৬৮০০৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম